পাষান বোধ
- শরিফুল ইসলাম - স্বাধীনতার সূর্যোদয়

দুর্ভাগ্য যাদের নিত্য দিনের সাথী
নিয়তির নির্মম নিঃসঙ্গতাময় আঁধার ঘরের বাতি।
সেচ্ছাচারিতার ক্ষরণে জলন্ত মৃত্যুর স্তবদ্ধতা ধরেছে ঘিরে
চকচকে ছুরির শিহরন শান্তি,সম্প্রতি হৃৎপিণ্ড চিরে।
।।
অপ্রতিরোধ্য অন্ধত্বের উন্মাদনায়
হা হা শূণ্যতায় হিংস্র ও ক্ষুধার্ত
গভীরতাহীন জীবনের আস্তানায়।
মানুষকে ভালবাসতে পারেনা জ্ঞানলুপ্ত বর্বরতা।
জ্বালায় জ্বলছে পাষাণ্ডের সম্প্রদায়িকতা
জ্ঞান বলছে রুখে দাঁড়াও হে মানবতা।
।।
ঘৃনা, ক্রোধে জ্বলে উঠা মশালের নির্দয় আগুন
ঝলসে ঝলসে ছোবল মারছে পাষণ্ডদের ফাগুন
ছারখাড় করেছে মানবের সকল বেদনার জয়,
ধ্বংসের তাড়নায় উন্মত্ত হয়ে নিদ্রাহীন স্ফটিক
ধ্যানের ধোয়ায় মিলিয়ে করছে ক্ষয়।
।।
চিরকাল স্বপ্ন উড়ছে সবুজ কখনো নীল
কখনো সাতরঙা কখনো রঙহীন স্বচ্ছ ডানায়
উড়ে উড়ে চলছে বাতাসের আঁচল ধরে,
বাতাস কিংবা আকাশ হত্যা করেনি তাদের গলা চেপে ধরে।
এতো প্রাশান্ত নির্মল ছায়ায় যে মানব মন সৃষ্টির শিহরণ অনুভব করে,
সেই মানুষ মনুষকে ভুলে, ধ্বংসের তাণ্ডবে মাতে।
।।
পাষান বোধের অন্ধ চেতনাচর্চায় দগ্ধ
তৈরি হচ্ছে পাষবিকতার শ্মশান,
জ্ঞান আমাদের অনবরত ডাকছে
রক্তাক্ত ও রুখে দাঁড়াবার প্রত্যয়ে,
গেয়ে উঠি আজ মানুষের জয়গান।
হয়ে যাক অপ্রতিরোধ্য অন্ধত্বের উন্মাদনা
হা হা শূণ্যতায় হিংস্র ও ক্ষুধার্তের অবশান।
১৮।০৩।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026