বজ্রকন্ঠ বাণী
- শরিফুল ইসলাম - স্বধীনতার সূর্যোদয়

জ্বালায় জ্বলিছে মহা-কালানল ঝঞঝা-অশনি বেয়ে।
শোষিত-বঞ্চিত বাঙালির অগ্নিঝরা বাণী
আর কি আসবে না ফিরে?
বাংলার আকাশ বাতাস সকল প্রান্ত ছেয়ে।
।।
দগ্ধিত, বর্ধিত, স্ফীত ষোল কোটি মজলুম বুকে
শত ক্ষত জ্বালা অশনি দাপটে জ্বলন্ত শিখার মুখে,
জঠরে জঠরে সঞ্চিত আজ অসহ্য অঙ্গার
জাগ্রত জনতার বজ্র ঘোষিত বানী ফিরে এলো না আর।
।।
উত্তাল জনসমুদ্রের সেই রেসকোর্স ময়দান
কালজয়ী ভাষণে বজ্রকণ্ঠের ঘোষণা,
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
স্বাধীনতার ভিত রচনার আহ্বান আর ফিরে এলো না।
।।
নয়টি মসে ত্রিশলক্ষ প্রণের রক্তাক্ত বাংলা
হৃদয়ে গাঁথা অমর শহীদের রক্ত-তাজ,
অপমার জনগোষ্টির ছিন্ন শিরে রক্তক্ত দেহ
সে বাণী কেন লাঞ্চিত আজ?
।।
বিংশ শতাব্দি পাড়ি দিয়ে একাবিংশ শতাব্দিতে এসে
স্বরন করি আজ কবির অমিয় কবিতা খানি,
দম্ভ-স্ফীত ত্রাস ভেদি, ভেঙে কংশ-কারার পাষান দ্বার
আরো এক বার উঠে এসো কবি, দিয়ে যাও সেই বজ্রকন্ঠ বাণী।
০৭।০৩।২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026