মুক্তি-মগ্ন প্রতিজ্ঞা
- শরিফুল ইসলাম - স্বধীনতার সূর্যোদয়

বর্বরতাময় উন্মাদ আগ্রাসনের প্রকৃত জবাব
রক্ত আর রক্তপাতেতের খড়স্রোতা মৃত্যুরঢল,
রক্তপাতের মর্মযাতনার ভ্রুণগুলো অগ্নিগর্ভে দাঁড়িয়ে
দৃঢ় আরো প্রতিজ্ঞাবদ্ধ সুনিপুণ লক্ষ্যের উদ্ভাসনে।
ঝড়ের ঝড়ো উদ্দাম আর ক্রমাগত ফুঁসে উঠা জলোচ্ছ্বাসের তান্ডব
প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা স্থাপন করে প্রতিরোধের শক্ত ভীত।
মুখ,মুখোশ ও মুখশ্রীর শ্বাশত হিংস্র ঝলক
উদগ্রীব হৃদয়টাকে প্রতিরোধের আলোয় ঝলসায়।
নিঃসঙ্গ রক্তপাত পুনরাবৃত্তির ধ্বংস স্তুপ
ঘন্টা বাজিয়ে নিদ্রাহীন রাতগুলোর শুরু
ঘুটঘুটে অন্ধকারে প্রতারণার পর্দাগুলো সারি সারি দাড়িয়ে।
মেরুদন্ডহীন চেতনা কোমল ক্যাবলা জ্ঞানের গুহায়
কন্ঠক্রোধে গগনবিদারী প্রতিক্রিয়ার ক্ষণস্থায়ী প্রতিরোধ,
পুড়ে, প্রজ্বলিত ক্ষরণের উৎসবে দগ্ধ
সুকঠিন নিশ্চিন্ত নিরবে নিমগ্ন থাকে অসুরের বধে।
বিপুল বিভ্রমে অন্তর্দৃষ্টিহীন জ্ঞান স্থূল স্বপ্নের আতশবাজি ফাটায়
রাতের নিজস্বতাকে পিটিয়ে ঘর ছাড়া করে ভয়ার্তের অসহ্য যন্ত্রণায়।
জঙ্গী-জনতা ক্রমাগত সন্মুখে হানবে অজস্র মৃত্যুকে;
ক্রোধ, স্বার্থবোধ দুর্দিনে উষ্ণমন শানিত সংগীনে
মুক্তি-মগ্ন প্রতিজ্ঞা চারিদিকে
শ্রমিক দৃঢ় কারখানায়, কৃষক দৃঢ় মাঠে,
তরুণ দৃঢ় রাজপথে, মাঝি দৃঢ় ঘাটে।
মর্ম আজ ক্ষিপ্ত, মর্ম সাজে দীপ্ত
তীব্রতর আগুন চোখে জবাবের বীর উৎপাদন
অসুর বধে জাগবে জোয়ারের আচ্ছাদন।
২৬।০২।২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026