হেমন্তের রং
- শরিফুল ইসলাম

ভোরের শিশির ভেজা ঘাসে
সোনালী মুক্ত দানা,
পাকা ধান আর কাঁচা শীতে
হেমন্ত করে আনাগোনা।

কাঁচা গাছের পাকা পাতা ঝরে
বেলা তখন পড়ন্ত,
মিষ্টি রোদেলা চুপি চুপি বলে
আমি এসেছি হেমন্ত।

সোনালী সমুদ্র যেন পুর্ণতা আনে
নবান্নের সমৃদ্ধি সফলতা,
সবুজ মাঠগুলো হলুদ চাদরে ঢাকে
রূপসী বাংলার রূপকথা।

মাঝি তুলে পাল ধরে হাল
ঋতুকণ্যার ডাকা বানে,
মৌ মৌ গন্ধে ফসলের মাঠ
নবান্নের সোনলী ধানে।

হৈমন্তী হাওয়ার স্বরলিপি সুর
সবুজের সোনা রং,
জমিনে মুক্তোর কারুকাজ করা
প্রকৃতির সেরা ঢং।
১৯।১০।২০১৬ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।