হাত
- শরিফুল ইসলাম
আল্লাহর দান শ্রেষ্ট অবদান
মানুষের দুটি হাত,
সর্বশ্রেষ্ট জীব রেখেছে স্বজীব
এই হাতে রেখে হাত।
//
শিক্ষা দিয়েছে শিক্ষক হাতে কলমে
জ্ঞানের আলো জ্বেলে,
জ্ঞানীরা নিয়েছে হাতে কলম তুলে
কাব্য লেখার টানে।
//
যুগে যুগে বেঁধেছে প্রমের বাঁধন
দু’হাত এক করে,
কখনো ঘর ছেড়ে ধরেছে দু’হাত
প্রিয়াকে সাথী করে।
//
ডাক্তার রোগীদের করেছে সেবা
হাতের জাদু দিয়ে,
কখনো হাতটি ধরে বলেছে সরি
মাথা নিচু করে।
//
মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে
বাড়িয়ে দু’হাত,
স্বার্থের কারনে আবার পাশে থাকেনা কেউ
বাড়ায় বিবাদ।
//
মানুষ হয়ে মানুষকে করে হত্যা
করে বোমাবাজী,
এই হাতে মানুষ নেয় সুদ-ঘুষ
করে চাঁদাবাজী।
//
মানুষের হাতে কেন মানুষ
নয় নিরাপদে ?
জন্তুকেও এরা হার মানায়
প্রতি পদে পদে।
//
অর্থের লোভে ওজনে কম দিয়ে
ক্ষতি করেছ কার?
সম্পদ দিয়েছ ফাঁকি পাহাড় সম
হয়েছ মাতব্বার।
//
কাস্তে কোদাল হাঁতুড়ি পিটাই
এই হাত দিয়ে,
ভিক্ষুক থালা হাতে ঘুরে বেড়ায়
জীবিকার টানে।
//
চালক চালায় গাড়ি স্টারিং ধরে
পাইলট চালায় বিমান,
সৈনিক চালায় বন্দুক ট্রিগার টেনে
রাখে স্বদেশের মান।
//
এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে
খালি দু,টি হাতে।
সঠিক কাজে লাগিয়ে যেতে হবে
বর্তমান ভবিষ্যতে।
//
দূ’হাত তুলে প্রার্থনা করি
আল্লাহর দরবারে,
ক্ষমা করো তুমি দয়াময় প্রভু
ঐ শেষ বিচারে।
৪।১১।২০১৬ গাজীপুর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।