স্বাধীনতার মিছিল
- শরিফুল ইসলাম

শহীদের রক্তে, বীরাঙ্গনার অশ্রুতে, উত্তাল মিছিলে
গেয়েছি বিদ্রোহীর গান,
বিজয় পেয়েছি, ভুখণ্ড পেয়েছি, পতাকা পেয়েছি
পাইনি স্বাধীনতার মান।।
।।
খুন পেয়েছি, গুম পেয়েছি,পেয়েছি অশ্রুজল
পাইনি শুধু বাঁচার অধিকার,
মানবতা কাঁদে নির্মম কারাগারে বিনা অপরাধে
বুক ফাটা কান্নার হাহাকার।।
।।
কোথায় গেলো একাত্তরের মাঠ, বাংলার বাঙ্কারে
রক্তে রঞ্জিত লাখ শহীদের মাটি??
কোথায় গেলো বীর জনতার গর্বভরা মুখ, উঁচু মাথা
মুহসীন আর তিতুমীরের ঘাঁটি??
।।
কাঁদব না আর আমরা বাঙালী, বিজয়ের বাঁধা ঠেলে
ভাঙাবো ঘুম চেতনাকে দিয়ে নাড়া
ভীরুতাকে দেব জলাঞ্জলি সকল প্রান্তর জুড়ে
আমরা থাকবো মুক্তি সড়কে খাড়া।।
।।
মুক্তি শপথে দীপ্ত আমরা, বাঁচবার শপথে জ্বলি,
দৃঢ় প্রতিজ্ঞায় আমরা দুরন্ত দুর্বার,
নবচেতনায় উঠবো জেগে বুলেটের ঝড় ঠেলে
আনবো ছিনিয়ে জয় এ বাংলার।।
২৭।০৩।২০১৭ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026