উদাত্ত ভালবাসা
- আমিনুর রহমান (তপু রায়হান)

হাত বাড়িয়ে দাও...
অনেক ভালবাসবো তোমায়,
আকাশ ছোঁয়া ভালবাসা
নতুবা ঝর্নাধারার মতো
কলকল করে বয়ে চলা।
হাত বাড়িয়ে দাও...
ভালবাসবে? স্পর্শ আদর দেবো
অনেক সুখ এনে দেবো তোমায়,
সাধ্যর মাঝে আছে যতটুকু সুখ
তোমাকে ঘিরেই আমার পৃথিবী।
হাত বাড়িয়ে দাও...
তোমার রংগীন স্বপ্ন পূরন করবো
চাইলে উড়ার স্বাধীনতা দেবো
তুমি যদি চাও তোমার অলখে,
একটা মুক্তোমালা পরিয়ে দেব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।