জলন্ত বারুদ
- আমিনুর রহমান (তপু রায়হান)

আমি সেই জলন্ত বারুদ,
সামান্য আগুনে যে জ্বলে ওঠে দুর্নিবার।
আমি সেই হার না মানা অগ্নি স্ফুরণ
যে সীমাহীন আকাশের পানে উড়তে চাই বারংবার।
আমি সেই জলন্ত বারুদ,
কখনো আঘাত হানি হিরোসিমা-নাগাসাকিতে
কখনোবা রাজনীতির মঞ্চে,কখনো মহাযুদ্ধে
কখনো দানবের মতো জ্বলতে থাকি শতকাল ধরে।
আমি সেই জলন্ত বারুদ,
যে শতকাল বপন করে নষ্ট প্রজন্মের চাষ
দুনিয়ার সব নরপিশাচের মাঝেই যার বসবাস
অসভ্যদের সভ্যতার মুখোশ আমি।
আমি সেই জলন্ত বারুদ,
যে বারবার জ্বলে ওঠে টুইন-টাওয়ার থেকে
ইরাক-সিরিয়ার নিরীহ মানুষের বুকে
আনবিক-পারমানবিক বোমার তেজস্ক্রিয়ায়।
আমি সেই জলন্ত বারুদ,
যে জ্বলে ওঠে বিপ্লবীদের বুক ঝাঁঝরা করতে
কখনো আমেরিকা-ওয়াশিংটন হতে
কখনো বাংলার সবুজ ভুখণ্ডে ও।
আমি সেই জলন্ত বারুদ,
বারবার জ্বলে ও শেষ হয়না যার,
কতো তাজা রক্ত নিয়েছি চুষে
তবুও কমেনা আমার ধার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026