গোপন প্রেম
- তিরোহিত ধানিকা
মিলি আমি এক ছাতাতে
লিলি শপিংমলে
কী এমন দোষটা দেখ
ভিজলে একটু জলে ।
এত্তগুলো জিনিস পত্তর
রাখতে এসে গাড়িতে
হোঁচট খেয়ে পড়লো মিলি
বেধে নিজের শাড়ীতে ।
দূর থেকে তা দেখতে পেয়ে
লিলি ডেকে বলে
হা করে কি দেখছ বল
যাও না দ্রুত চলে ।
দৌড়ে এসে তুলার পরে
দেখি লাজুক দৃষ্টি
এমন সময় হঠাৎ করেই
আসলো ঝুম বৃষ্টি ।
মিলির আছে মেলানো ছাতা
বললাম একটু নেবে ?
এক ছাতায় কি বৃষ্টি মানায়
দেখ একটু ভেবে ।
তাইতো আমরা ছাতা ফেলে
ভিজে একাকার
এমনি চলছে গোপন প্রেম
মিলির-আমার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।