আঁচিল
- তিরোহিত ধানিকা
কান দুটো খুব বেরসিক গো
সামনে রাখা আঁচিল
আমার বাড়ির শেষ সীমানায়
যেন বিরাট পাঁচিল ।
একটু খানি ভেবে দ্যাখো
কি বা এমন ক্ষতি
একটু না হয় দিলাম ছুঁয়ে
তোমার কানের লতি ।
মিষ্টি করে একটু হেসো
তাতেই আমার সুখ
আমি ই না হয় শুধুই দেখবো
লজ্জা রাঙা মুখ ।
আঁচিল তোমার প্রাচীর করে
করছো আমায় মানা
কিন্তু আমায় ক্যামনে রুখবে
মনে দিতে হানা ।
যেদিন আমার বউটি হবি
ক্যামনে রুখবি তুই
তখন না হয় কানের লতি -
এখন আঁচিল ছুঁই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।