বিজয়ী
- ফয়জুস সালেহীন

একটি প্রায় ফুটন্ত গোলাপ দেখেছিলাম একদিন বিকেলে
ভেবেছিলাম, সদ্যফোটা গোলাপটি আমি নেব পরদিন সকালে।
গোলাপটির প্রতি জেগেছিল আমার অসম্ভব রকমের ভালবাসা
আমার অনুভূতিগুলো বারবার করছিল সেই বাগানে যাওয়া আসা
রাত্রিতে দু’চোখ জুড়ে ঘুম আসছিলনা
রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছিলাম কি একটা শিহরণ।
গোলাপটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার নয়নযুগল যেন হয়েছিল স্থির
আমার নাসিকা সুবাস শুঁকার জন্য হয়েছিল উন্মুখ
আমার হস্ত দু’টি যেন তীর্থের কাকের মতো প্রতীক্ষা করছিল-
গোলাপটির স্পর্শ সুখ পাবার আশায়
নিদ্রাহীনভাবেই কেটে গেল সমস্ত রাত
বিছানা থেকে উঠেই পাগলপ্রায় হয়ে ছুটে গেলাম গোলাপটির কাছে
কিন্তু গোলাপটি যে অচেনা এক যুবকের হাতে!
যুবকটি তাকিয়ে আছে গোলাপটির দিকে আশ্চর্য রকমের ভালবাসার দৃষ্টি দিয়ে
তবে কি ভালবাসার কাছে আমি পরাজিত?
কিন্তু আমার আহত হৃদয়তো আজও ভালবাসে সেই গোলাপটিকে
গোলাপটি দৃষ্টির আড়াল হয়েছে আমার
কিন্তু বিঁধে আছে আমার হৃদয়ের কেন্দ্রবিন্দুতে
গোলাপটিকে হারিয়েও আমার সমস্ত ভালবাসা গোলাপটির প্রতিই
তবে কেন আমি আজ পরাজিত হব?
আমি বিজয়ী।

২১-৮-৯৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026