স্বপ্ন
- মোশারফ রিপন - পথের কলি

ঘুমের মাঝে একটা পরী
বলে আমার কানে
তোমায় নিয়ে উড়াল দেব
দুর চাঁদের পানে।
.
চাঁদের দেশে গিয়ে আমার
চক্ষু চরক গাছ,
আমায় পেয়ে সবাই খুশি
ভাবছে যেন রাজ।
.
চাঁদের বুড়ি কাছে ডেকে
বলে আমায় বাছা,
এই দেশেতে থাকো যদি
পাবে অনেক মজা।
.
থাকলে এথায় আম্মু আমায়
দেবেন অনেক বকা,
ঘুম ভেঙে বিছানায় দেখি
শুয়ে আমি একা।
.
.
05.10.2006
নাগেশ্বরী,কুড়িগ্রাম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026