জামাই খোঁজা
- তিরোহিত ধানিকা
আমি কি আর সাধে রাগি
সখি ওরে বোঝা
এমন দেরি সইতে নারি
বলে দিচ্ছি সোজা ।
ভোরবেলাতে আসতে চেয়ে
আসে দুপুরে
কি করি বল আমি তখন
নাইতে পুকুরে ।
বাড়ির শাসন বিরাট কড়া
ভাইজি ঘোরে পিছে
ভাবির চোখ বুঝে ফ্যালে
একটু বললেই মিছে ।
ভাইয়া ওরে দেখতে নারে
বাপ যে ভীষণ রাগি
তাইতো শুধু নিশুত রাতে
তারতরেতে জাগি ।
তখন যদি আসতো ও
তবু ও তো চলতো
আন্ধার নাকি ভয় পায়
ক্যামন লাগে বলতো?
এতো ই যদি ডর লাগে তোর
কেনই করিস প্রীতি
এমন করলে ফেলবো মুছে
তোর সকল স্মৃতি।
সখি ওরে সময় নিয়ে
সময় দিয়ে বুঝা
নইলে আমি শুরু করবো
আমার জামাই খোঁজা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।