মশা
- পঙ্কজ শীল
রাতে মশা-দিনে মশা
যে দিকে যাই মশা,
তার কাঁমড়ে আরাম করে
যায় না কোথাও বসা।
পিঠে থাবাই ঘাড়ে থাবাই
মশায় বড্ড জ্বালায়,
পিঠ যে আমার লাল হয়ে যায়
দেখেনা চাঁন কালায়।
নাকে ঢুকে-মুখে ঢুকে-
করে আমায় হামলা,
ওদের আমি দেশ তাড়াবো
থানায় করে মামলা!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।