ছড়া
- তিরোহিত ধানিকা

পালকি দিঘির পুবের পাশে
সরু নালা আছে
খবরদার শোন যাসনে তোরা
ওই নালাটার কাছে ।

কতকিছু ঘটতে পারে
বলাতো আর যায় না
শুনেছি যে আছে হোথায়
মানুষ ছাড়া খায় না ।

সেদিন যখন সন্ধ্যা বেলা
ফিরতে ছিলাম একা
অমনি সময় হঠাৎ করে ই
হয়ে গেলো দেখা ।

ভীষণ রেগে গর্জে এসে
ধরতে গেলো পা
কষে লাথি দিয়ে বললাম
দূর হয়ে তুই যা ।

অমনি ঘুরে বিড়াল ধরে
মটকে দিলো ঘাড়
বল দেখি গো আমায় হারায়
কোন সে এমন ছার ।

একা গেলেই মেরে দেবে
চুবিয়ে ধরে পুকুরে
শ্যাওলার মত থাকবি ভেসে
সকাল কি বা দুপুরে ।

চোখ দুটি তোর খুবলে খেয়ে
খেয়ে দেবে গাল
কান , কলিজা , ভুঁড়ি খাবে
এমন কি তোর ছাল ।

তাইতো যখন খুব দরকার
রাখিস আমায় সাথে
সবকিছুই করবো ম্যানেজ
পাঁচ টাকা দিস হাতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026