তৃষ্ণার্ত ভালোবাসা
- আবু জাফর বিশ্বাস
তোমাকে ভালবাসি বলে হৃদয়কূলে উঠেছে জোয়ার,
প্রকৃতির সাজে হৃদয়ের মাঝে বসন্ত রঙের বাহার।
ফাল্গুনে যেমন পুষ্পশোভা অগ্নিবর্ণ পলাশ-শিমুল,
লালপেড়ে শাড়ি শামুকের চুড়ি, খোপায় গাঁদাফুল।
হৃদয় দাহনে অতৃপ্ত স্বপ্ন পূরণে শৃঙ্খল লাগাম ছিঁড়ে,
অমোঘ নিয়ম নিয়তির বুক চিঁরে যাব তোমার নিড়ে।
ভালোবাসার বিষাক্ত জলের চুমুকে পেয়েছি অমৃত স্বাদ,
বিষাদের তৃষ্ণায় সুখের বাসনায় ভেঙেছে হৃদয়ের বাঁধ।
তোমাকে ভালোবাসি বলে আকাশ পরেছে নক্ষত্রমালা,
সাগরের নীলজল তটের বালুঝলমল ওরা করছে খেলা।
মিটাবো সহস্র বছরের তৃষ্ণা অগ্নিজলে কন্ঠনালী ভিজিয়ে,
জ্যোৎস্নাস্নাত রাতে মন বনমল্লিকাকুঞ্জ রেখেছি সাজিয়ে।
চৈত্রের খরা চৌচির ধরা, এক প্রেমের অনন্ত পিপাসায়,
পাগলা হাওয়া পাগলপারা তৃষ্ণার্ত ভালোবাসার নেশায়।
তোমার সুদীপ্ত উষ্ণতায় হৃদয় গলানো কোমল চাদর,
চোখের ভ্রুতে কাজলের অঙ্কন, ঠোঁটে রাঙানো আদর।
দুর্বাঘাস তৃপ্ত তৃষ্ণার্তবুকে শিশির স্পর্শে প্রাণপায় ফিরে,
ঘুমন্ত স্বপ্ন, প্রাণের তৃষা, সুপ্ত প্রতিভা জাগায় অন্তরে।
নিবিড় অরণ্যে স্তব্ধ পাখির মতো, তীব্র প্রেমের আশায়,
স্বর্গীয় ভালোবাসা চাহনিতে প্রণয়সুর মিলনের অপেক্ষায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।