তোমাকে ভালোবাসি বলে
- আবু জাফর বিশ্বাস
তোমাকে ভালোবাসি বলে হৃদয়কূলে উঠেছে জোয়ার,
প্রকৃতির সাজে হৃদয়ের মাঝে বসন্ত রঙের বাহার।
ফাল্গুনে যেমন অগ্নিবর্ণ পুষ্পশোভা পলাশ-শিমুল,
পরেছি লাল শাড়ি ঝিনুকের চুড়ি, খোপায় গাঁদাফুল।
দুর্বাঘাস তৃপ্ত তৃষ্ণার্তবুকে শিশির স্পর্শে প্রাণপায় ফিরে,
ঘুমন্ত স্বপ্ন, প্রাণের তৃষা, সুপ্ত প্রতিভা জাগায় অন্তরে।
নিবিড় অরণ্যে স্তব্ধ পাখির মতো, তীব্র প্রেমের আশায়,
স্বর্গীয় ভালোবাসা চাহনিতে প্রণয়সুর মিলনের অপেক্ষায়।
তোমাকে ভালোবাসি বলে আকাশ পরেছে নক্ষত্রমালা,
সাগরের নীলজল, তটের বালুকণার সাথে করছে খেলা।
মিটাবো সহস্র বছরের তৃষ্ণা অগ্নিজলে কন্ঠনালী ভিজিয়ে,
জ্যোৎস্নাস্নাত রাতে মন বনমল্লিকাকুঞ্জ রেখেছি সাজিয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।