তোকে যদি বলি
- তিরোহিত ধানিকা
তোকে যদি বলি
অসীম সমুদ্রের মাঝে ছোট এক তরী
চারদিকে উচ্ছৃঙ্খল সর্বগ্রাসী ঢেউ
আর কিলবিল করা মাংস লোভী হাঙরের আবাসস্থল
আমি যাব ,তুই কি আমার সঙ্গী হবি?
তোকে যদি বলি
হিমালয় কিংবা কারাকোরামের অদ্ভুত ধূসর তুষার বেয়ে
তরতর করে চল উঠি
কিংবা ,চল না
নায়াগ্রার অকল্পনীয় জলের স্রোতে ভেসে যাই
তুই রাজি হবি?
অথবা যদি বলি,
ফুজিয়ামার পবিত্র আগুনে আমরা পুড়বো ,ছাই হব,
তুই কি বলবি?
তুই কি বলবি ,তা জানিনা
তবে আমাকে বলে দেখ---
তোর জন্য আমি মারিয়ানাট্রেঞ্চে যাব আমি
বিষাক্ত জীবাণু অস্ত্র কিংবা ইউরেনিয়ামের তেজস্ক্রিয়ায় ঝাঁঝরা করে দেব নিজেকে
লক্ষ বছর প্রতীক্ষা করবো
ঝড় -বন্যা -ভূমিধ্বস -ভুমিকম্পে অটুট রবো আমি
আমি ফসিল হয়েও বাঁচবো
শুধু তোর জন্য ।
কারণ জানিস?
কারণ , আমি তোকে ভালবাসি;
হ্যাঁ , আমি শুধুই তোকে ভালবাসি।
জুন ৫, ২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।