বুঝতে চাই
- তিরোহিত ধানিকা
শেয়ার বুঝে ভাজা ভাজা
রাজনীতি ও অধিক প্রিয়
তোমায় শুধু বুঝতে হলে
কি করবো জানিয়ে দিয়ো ।
মনোবিজ্ঞান শেষ করেছি
লাগলো ভালো ভূগোল
তোমায় শুধু বুঝতে গেলেই
লাগে পাগল পাগল ।
দিন আর রাতের ভাবনা গুলো
আউলা হয় যায়
তোমায় আমি বুঝতে চাই
লাগছে কি তা গা'য় ।
আমার দুঃখে দুখি হয়ে
বিড়ালটা ও ডাকে মিউ
তোমায় আমি বুঝতে হলে
কি করবো জানিয়ে দিয়ো ।
এই বিশ্বে সব ই বুঝি
তোমায় বাদে নারী
অণুসম বুঝতে তাই
জীবন দিতে পারি ।
N.B: Recite for recreation . Not more . Thanks .
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।