সে এলো
- তিরোহিত ধানিকা

কভু বুঝি পাব না এ জীবনে তাকে
কৈশোরে প্রেমে জড়াল যে আমাকে ।
কতরাত জেগেছি ,আসেনি 'ক ঘুম
ভেবেছি কবে সে ঠোঁটে দেবে চুম।

কই সে? এলনা ত ,মানে কি গো মন
শতবার তাকে খোঁজে আমার নয়ন।

শেষ যবে দেখা হল, গিয়েছি কাছে
"নও তুমি কোন কাজের, কেন ঘুরো পাছে?''
বুঝিনি তার কথা , হারালাম বুঝি
হারিয়েই তাকে বুঝি , তাকে আজ খুঁজি ।

দেখা হল অবশেষে , হাতে নিয়ে ফুল
মেইন গেটে দাঁড়ানো আমার পুতুল
বুঝালাম অতি কষ্টে আমি নির্বোধ,
''কাজের হয়েছি গো কেন তবু ক্রোধ? ''

বললাম কাছে এসো আর নয় ভুল
তখনি সরালো সে ঠোঁটে আসা চুল...।

September 11, 2013 ·


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026