অকবিতা
- তিরোহিত ধানিকা
কুহু-কেকার নির্জন স্বাক্ষরে রৌদ্র- করোটিতে ছেড়েছি ফেলুদার গোয়েন্দাগিরি ,
আমি না প্রেমিক না বিপ্লবী
আশার বসতির বিমুখ প্রান্তরে রক্ত আর ফুলগুলি
কমলের চোখে দেখি আরো দুটি মৃত্যু
অন্তিম শরের মতন।
আর
লোকান্তরের প্রলয় শিখায় দুলে ওঠে লেলিহান পাণ্ডুলিপি ...
বিদায় আরতির সন্ধিক্ষণে আমার উচ্ছ্বাস
শিব মন্দিরের প্রেম-পারিজাত বনফুল
যা পূরবী মহুয়ার স্নিগ্ধ কোমলতায় কখনও রঙ কখনও সুর।
মিঠে কড়া ঘুম নেই, নেই সাত নারির হার
উদাত্ত পৃথিবীর কবিতা ও অমীমাংসিত রমণী ;
তবুও এ সংসপ্তকের অমিয় ধারা চৈত্রালির সারা দুপুর
দিবারাত্রির মায়াকাজল
যা অর্থহীন ধূসর পাণ্ডুলিপির হ-য-ব-র-ল
তপস্বী, তরঙ্গিণী তোমার কাছে......।
তাই মানসী তুমি ই বীরাঙ্গনা।
"এটা কোন কবিতা না ।''
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।