বুকিং দেয়া স্বামী
- তিরোহিত ধানিকা
মধ্যদুপুর ভীষণ কড়া
সূর্যের অসীম তেজ
ওর মাথায় নতুন ছাতা
আমার খাতার পেজ ।
সমান্তরাল হেঁটেই চলি
শরীর ঘেমে নদী
তবুও সে দেখলো না তা
চলছে নিরবধি ।
একবার সে বললো না তো
এসো ছাতার মাঝে
বুঝছি না তা ক্যামনে হল
ভয়ে নাকি লাজে ।
গত পরশু দেখার পরে
কার্ড টা ও শেষ ছাপা
বলছি তারে হতে চাই
তোমার বাবুর পাপা ।
এখন যদি না ডাকে সে
ক্যামনে যাবো আমি ,
সব সুযোগ কি পায় বল
বুকিং দেয়া স্বামী ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।