সত্য গুজব
- তিরোহিত ধানিকা

আসছে প্রলয় ভীষণ তোড়
ভয়ার্ত খুব যাত্রী সব
আমি শুধু ভাবলেশহীন
নেইকো কোন কলরব ।

যে যার মতো ছুটছে যেদিক
পথ পেয়েছে ফাঁকা
এরই মধ্যে বউ শুনেছে
করছে শুরু ডাকা ।

আমি তখন ঘুমে বিভোর
এসব কি আর শুনি
উলটো আমি ঘুমের মাঝে
সুদের টাকা গুনি ।

নদীর মাঝে যাত্রাপথে
প্যাঁচ লাগিয়ে দিলে
বসা সে তো অল্প কিছু
শোয়ার জায়গা মেলে ।

লঞ্চে উঠে অবাক আমি
তিলমাত্র ঠাই নাই
বলো তবে এই ছাড়া আর
আমি তবে কোথায় যাই ।

বাতাস দেখে দিলাম বলে
আসছে বিশাল জলোচ্ছ্বাস
তারপরেতে দেখছ ওদের
চোখ মুখের দীর্ঘশ্বাস ।

কিন্তু একি তোড় যে ভীষণ
বাড়ছে দীর্ঘশ্বাস
নিজের পিছে যাচ্ছে ঢুকে
অন্যের দেয়া বাঁশ ।

সময় মত ভাবলে তবে
বাঁচতো বোধহয় জানটা
এমন কাজ আর করবো না
ধরছি এই কানটা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026