বুদ্ধিনাথের কীর্তি
- সুদীপ্ত সরকার

রাতের বেলা সাইকেল চালিয়ে আসছে বুদ্ধিনাথ ৷
আকস্মিক 'ঘচাত্' করে পড়ল চেনটি হঠাত্‌ ৷
ঘুচঘুচে অন্ধকারে সে নামল সাইকেল হতে ৷
ইতোমধ্যেই ভাবল হয়তো ধরবে নাকি ভূতে ৷
কিছু দূর হেঁটে যেতেই পড়ল হোঁচট খেয়ে ৷
আর সাইকেলখানা ধরাত করে তার চরণদ্বয়ে ৷
বুদ্ধু বুদ্ধি ভয়ের ঠেলায় গলা খুলে চিত্‌কার ৷
মশা ছাড়া কেউ সেখানে করল না উপকার ৷
অতি কষ্টে ব্যথা সয়ে বুদ্ধি খুলল মাথায় ৷
কাঁধে সাইকেল নিয়ে বুদ্ধি বাড়ির দিকে আগায় ৷
পুকুরপাড় পেরিয়ে যেতেই দেখল ঘরের বাতি ৷
চেন তুলতে লাগল এবার ভুলে ভয়ের সাথী ৷
সময়ের পর সময় লাগিয়ে পারল না সে তুলতে ৷
টানাহেঁচড়ায় অবশেষে চেনটি ছিঁড়ে হাতে ৷
বুদ্ধিনাথের বুদ্ধু বুদ্ধির মিলল পরিচয় ৷
তীরে এসে ডুবল তরী;নিজেরও এমন হয় ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।