নৌকায় বিপদ
- সুদীপ্ত সরকার

মাঝ নদীতে আসা মাত্র নৌকা কাঁপল যেই ৷
মনে হল আমি যেন আর আমাতে নেই ৷
নদীর জল ক্রমে ক্রমে উঠল রেগে ফুলে ৷
নৌকাখানি হনহনিয়ে চলছে হেলে-দুলে ৷
অতি কষ্টে ঘাটের কাছে এলাম মানে-মানে ৷
ভয়ে ভয়ে বিদায় জানিয়ে গেলাম গন্তব্য-স্থানে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।