নীল গগনে
- সুদীপ্ত সরকার
সকালে উঠে আমি দেখি অদ্ভুত দৃশ্য ৷
অর্ধেকটা কালো মেঘে,অর্ধেকটা সূর্য ৷
মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি আলোক বর্ষণ ?
এমন দৃশ্য তুল্য হল রূপে পবিত্র দর্শন ৷
ক্ষণিক বাদে কালো মেঘে ছেয়ে গেলো সব ৷
ঝুমঝুমিয়ে নামল বৃষ্টি যেন পৃথ্বী নীরব ৷
বৃষ্টি শেষে আকাশ ঘিরে রবির আলো খেলে ৷
থামল বৃষ্টি,উঠল রৌদ্র শাশ্বত অখিলে ৷
কালো মেঘ দেখে কভু করতে নেই ভয় ৷
আড়ালে তার মিত্র হাসে;লোকে এমন কয় ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।