প্রত্যূষের খেলা
- সুদীপ্ত সরকার
সকাল হলেই শিউলির গন্ধ জানলা দিয়ে প্রবেশ ৷
দরজার ফাঁকায় সূর্যরশ্মি করছে খেলা বেশ ৷
কোকিল ডাকে,দোয়েল ডাকে;বলছে বন্ধু ওঠো ৷
রক্তিম আভার মিঠা রোদকে ধরো মুঠো-মুঠো ৷
জানলা খুলতেই দেখি বাতাস ঘরে এসেছে ৷
প্রজাপতির সনে ফড়িং যুদ্ধ করতেছে ৷
ডালে ডালে আম্র-মুকুল রত খেলাতে ৷
তারই মাঝে কচি-পাকা আম্র মাটিতে ৷
পূর্ণ দরজা খুলতেই প্রবেশ মিঠা স্বর্ণ-রোদের ৷
এটাই বুঝি প্রাণোচ্ছলে খেলা প্রত্যূষের ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।