স্বর্ণ বাতিক
- সুদীপ্ত সরকার

বাঁশের বেড়ার ফাঁকা দিয়ে পশ্চিম দিকে চেয়ে ৷
ছুটে গেলাম আমি সেথা আশ্চর্য হয়ে ৷
স্বর্ণবাতি সূর্যালোক ছড়াচ্ছে সেথায় ৷
আমি ভাবি সূয্যি মামা আড়ালেতে লুকায় ৷
স্বর্ণালী বিকেল দেখে পাখিদের কলরব ৷
একমাত্র বাতাস,গগন সেথায় নীরব ৷
এমন বিরল সুদৃশ্য আগে দেখিনি কখনো ৷
ক্ষণকাল থেকে,চির-বিদায় নিল যেন ৷
এরপর আর এমন স্বর্ণ বাতিক পেলাম না ৷
আরেক বার দেখব বলে আছে কামনা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।