বিদ্যুত্‌ বিভ্রান্তিতে
- সুদীপ্ত সরকার

প্রচন্ড গরম,একে বৈশাখ মাস ৷
বিদ্যুত্‌ বিভ্রাটে মনটা হতাশ ৷
জল চাই,জল চাই;চাই সরবত ৷
যদি কিছু না পাই,চলি ঠান্ডার নিকট ৷
হাত-পাখা সর্বদা হাতে রাখতে চাই ৷
গুরুজনের আদেশে তাহা হাতে নাহি পাই ৷
উন্মুক্ত কাঠের ছাদে অবশেষে যাই ৷
ভালো না লাগলেও বিরক্তিতে গান গাই ৷
উন্মুক্ত শীতল বাতাস গায়ে লাগতেই ৷
মশা এসে বলে তারা গান শোনাবেই ৷
গান করবো না শুনবো;ভাবার সময় নাই ৷
বাধ্য হয়ে দু'হাত দিয়ে করতালি বাজাই ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।