নির্জন নদীতটে
- সুদীপ্ত সরকার
নির্জন নদী তীরে একাকী বসিয়া ৷
পর্যবেক্ষণে রত ছিলাম আঁখিদ্বয় মেলিয়া ৷
প্রকৃতির বৈচিত্র্যময় দৃশ্যখানি দেখিয়া ৷
প্রাণোচ্ছলে পূর্ণ হয়ে বইছে নীল দরিয়া ৷
বিটপীতে স্থিত নীড়ে বিহগেরা বসিয়া ৷
বৈকাল কালে তারা নিত্য উঠে ডাকিয়া ৷
চঞ্চল বেগবতী এঁকে-বেঁকে ছুটিয়া ৷
বনভূমির মাঝ দিয়ে গেলো পূবে মিলিয়া ৷
বিকেলের ঝলমলে সোনা রোদ পড়িয়া ৷
স্বর্ণ রূপে নদীতট সজ্জিত হইয়া ৷
প্রকৃতির সৌন্দর্যকে তুলল আরও বাড়িয়া ৷
এ পর্যন্ত মোর মন যত ছিল শূন্য ৷
এই দেখে কানায় কানায় তাহা হল পূর্ণ ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।