জীর্ণ গাছটি
- সুদীপ্ত সরকার

গাছ থেকে পাতাগুলি পতিত হচ্ছে মাটিতে ৷
একে একে জমা হয়ে ভিজল মেঘের বৃষ্টিতে ৷
গোড়ায় সঞ্চিত পচা পাতায় জৈব সার হল ৷
তাহা হতে গাছখানি স্ব-আহার পেল ৷

স্কন্ধ নাড়াতে রত গাছটি ঝড়ো বাতাসে ৷
কখনো কৃষ্ণ মেঘের নীচে,কখনো নীল আকাশে ৷
যেভাবেই থাকুক না কেন;বাঁচে মাথা উঁচু করে ৷
মরে গিয়েও গাছ নিজের দেহ দানে গর্ব জোড়ে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।