পলকের বৃষ্টিতে
- সুদীপ্ত সরকার
কালো মেঘে নীল আকাশ ছেয়ে গেলো ৷
মাঝে মাঝে কঠিন বজ্রধ্বনি মাটিতে পড়ল ৷
হয়তো কাদম্বিনী আসছে ধরণীতে ৷
লাগছে না ভালো তাই পড়বে স্ব-ভূমিতে ৷
ভাবতে ভাবতেই ঝুমঝুমিয়ে বৃষ্টির আগমন ৷
বৃষ্টি দেখে ভিজে গেলো এতদিনের তৃষ্ণার্ত মন ৷
বিদ্যুতের শেষ গর্জনে আকাশ পরিষ্কার ৷
প্রকৃতির রূপ সবুজ হয়ে ছড়াচ্ছে বাহার ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।