বাদলটাকে
- তিরোহিত ধানিকা
বাদলটাকে বলবো কত গেছি তোরে ভুলে,
বাধিনা আর রক্তজবা আমার খোলা চুলে।
কেন তবু ভাবিস বলতো আমি তোর আছি ?
কদিন পরে দেখবি ঠিক ই হয়েছি তোর চাচি ।
তোর চাচা যে এত ভালো জানতাম যদি আগে!
তোর মত এক বলদ নিয়ে আমার ঘুরা লাগে ?
এত্ত এত্ত ভালো সে যে , দেয় আমাকে গিফ্ট
তাইতো আমার লাগেনা অন্য কোন শিফ্ট ।
রাতুল,রানা সবার জানা তুই আমারি ছিলি,
এসব দেখে হিন্সা করতো ডাইনি ফর্সা লিলি।
এখন তুই শোন না কথা , ওর কাছে যা,
কদিন পরে হচ্ছি ঠিক ই তোর চাচিমা ।
আমি কিন্তু ভুলে গেছি মধ্য রাতের খেলা
দেখ, সোনাধন করিস না আমার কথার হেলা।
চাচার সাথে বলে যদি টিক্কা দিবি আমার,
সাইড লাইন পাবিনা আর কসম বুকের জামার।
1:50 am
28/2/2014
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।