দিবাবসানে
- সুদীপ্ত সরকার

নিজের গন্ধে মাতাল হয়ে শিউলি টলে পড়ে ৷
শেষ বিকেলের আলো দেখে পাখিরা ফিরল নীড়ে ৷
চারিদিকের আলো-আঁধারিতে সূর্য অস্ত যায় ৷
গাঙের নীরে পড়ন্ত রোদ শেষ সৌন্দর্য বাড়ায় ৷
নীল আকাশের সাদা মেঘেরা ধীরে ধীরে আবছা ৷
আগমনী আঁধার দেখে পূর্ণ শৃগালের বাঞ্ছা ৷
পদস্খলনে সন্ধ্যা এল আলোর ভুবনে ৷
সাঁঝ-বাতি ঘরে ঘরে জ্বলল দিবাবসানে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।