শান্তির অন্বেষণে
- সুদীপ্ত সরকার

চারটি দিনের জন্য এই জগত্‌ মাঝে আসা ৷
তারই মধ্যে আবার থাকে দুঃখ সনে হাসা ৷
উপায়হীন,সুখ-দুঃখ লাট্টুর মতো ঘোরে ৷
কখনো আস্তে আবার কখনো চলে অতি জোরে ৷
শান্তি নেই ইহলোকে,যেন অশান্তিতে মগ্ন ৷
আশায় আশায় বেঁচে থাকা,কিন্তু হৃদয় ভগ্ন ৷
শান্তির খোঁজে মানবজাতি অর্থের বশে হারায় ৷
অর্থের জন্যে পুনরায় অশান্তিতে জড়ায় ৷
মনের মতো শান্তি কেউ পায়নি আজ পর্যন্ত ৷
পূর্ণ শান্তি সেদিনই মিলবে যেদিন জীবনের অন্ত ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।