বৃষ্টি শুরু
- সুদীপ্ত সরকার

আকাশ করছে গুরু গুরু ৷
নাচছে হাওয়ায় গুল্ম-তরু ৷
গোয়াল ঘরে যাচ্ছে গোরু ৷
খাচ্ছে খোকা চিঁড়ে,নাড়ু ৷
কালো মেঘ জমে পুরু ৷
বৃষ্টি এবার হল শুরু ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।