বৃষ্টির অবদান
- সুদীপ্ত সরকার

গ্রীষ্মের প্রখর সূর্য তাপে ৷
নদী-নালা শুকিয়ে কাঁপে ৷
গরম থেকে গরম হাওয়া ৷
ভগ্ন ভূমির উষ্ণ ছোঁয়া ৷

কত কামনার হল ফলপ্রাপ্তি ৷
শীতল হল উষ্ণ দীপ্তি ৷
আকাশে কৃষ্ণ মেঘের মেলা ৷
নামল বৃষ্টি বিকেল বেলা ৷

তৃষ্ণা মিটাল নদী-নালা ৷
ভগ্ন মৃত্তিকার লাগার পালা ৷
শান্তি পেল সারা জাহান ৷
বুঝল বৃষ্টির কী অবদান ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।