মেদিনীপুত্র নীরদ
- সুদীপ্ত সরকার

উত্তপ্ত ধরণী মেঘ দেখেছে ৷
ফোঁটা ফোঁটা বৃষ্টি চাইছে ৷
তাইতো মেঘের অমন গর্জন ৷
যেন মাতা ডাকছে নন্দন ৷

ক্ষণিক বাদে বৃহত্‌ ফোঁটায় ৷
নামল বৃষ্টি এ বসুন্ধরায় ৷
মাটি থেকে উঠছে বাষ্প ৷
মাটির গন্ধে ফুটল পুষ্প ৷

ধরিত্রী মা শীতল হল ৷
বৃষ্টি এবার পূর্ণ থামল ৷
মায়ের ডাকে ছেলের আসা ৷
পৃ,খগের দেখো ভালোবাসা ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।