তনয়ের কান্না
- সুদীপ্ত সরকার

রক্তিম বর্ণ,মাঙ্গলিক গোত্র,ক্রন্দনরত তনয় ৷
রাস্তার ধারে বসে বসে বলছে পরিচয় ৷
কেউ কানে শুনেও না শোনার ভান করছে ৷
কেউ তোয়াক্কা না করে পাশ কাটিয়ে চলছে ৷
সকাল হতে দুপুর পর্যন্ত চলছে তার কান্না ৷
একটি ভিক্ষুক কাছে এসে শুনল তার যন্ত্রণা ৷
প্রশ্নের উত্তরে তনয় বলল ভিক্ষুকটারে ৷
আমার বাড়ি পূব প্রাসাদে,হারিয়ে গেছি ভীড়ে ৷
পূব প্রাসাদের কথা শুনতেই এল হুহু করে ৷
যারা ছিল সেই সময়ে দূর থেকে দূরে ৷
চিনতে পারেনি তনয়টিকে,ভেবেছে যারে-তারে ৷
কত তোষামোদ দেখিয়ে সবাই রাখল আদরে ৷
তনয় সেথা ভিক্ষুকের হাত ধরে রেখেছিল ৷
পূব প্রাসাদের পথটি ধরে তাঁকে নিয়ে গেলো ৷
বুঝতে পারল এতক্ষণে মানুষ কারে কয় ৷
ভিক্ষুক না বড়োলোক ব্যবহারেই পরিচয় ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।