এই বর্ষায়
- সুদীপ্ত সরকার

বর্ষণ-মুখর দিনে সকাল হতে সন্ধ্যে ৷
ধান চাষে লেগে আছে চাষীরা আনন্দে ৷
কখনো মুশল,কখনো ঝিরি,কখনো আবার স্তব্ধ ৷
এতক্ষণে উত্তপ্ত গ্রীষ্মের হল বেজায় জব্দ ৷
স্কুল ছুটি,বন্ধ অফিস;জলে ভেজা মাঠ ৷
তারই মাঝে করছে খেলা শিশুরা হঠাত্‌ ৷
কর্দমাক্ত মৃত্তিকা কোথাও ধুলো নেই ৷
ঝড়ো হাওয়ার ছুঁয়ে যাচ্ছে শীতলতা সেই ৷
বিকেল শেষে ডাকছে আকাশ,বিদ্যুতের ঝলকানি ৷
বিভ্রান্তিতে পড়ছে পথিক যখন রজনী ৷
গাঁয়ের সব পুকুরগুলি জলে টই-টম্বুর ৷
মুড়ি দিয়ে ভালো লাগে খেতে দানা-গুড় ৷
নির্মলতায় পূর্ণ হল শ্যামল বনানী ৷
নব হরিত্ রূপে সজ্জিত মাতা মেদিনী ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।