ওরা
- সুদীপ্ত সরকার

ওরা সদা খেতে চলে ৷
মুখে কিছু নাহি বলে ৷
সারা বেলা করে পরিশ্রম ৷
বোঝায় নিজেদের গায়ের দম ৷
ভয়টি নাই কাজের প্রতি ৷
কর্মই প্রধান কর্মই সত্যি ৷
বড় জোর পেটের দায়ে ৷
খাটে ওরা কষ্ট সয়ে ৷
তবুও তাদের নাহি সম্মান ৷
কথায় মারে হ্যাঁচকা টান ৷
যদি নাহি থাকত ওরা ৷
বুঝতে তবে পারতে তোমরা ৷
কেমন কর্মের কেমন গুণ ৷
পান্তা আনতে ফুরোয় নুন ৷
তাইতো বলি দিও সম্মান ৷
তাতে নাহি কমবে মান ৷
নিজে হাসো ওদেরকে হাঁসাও ৷
আঁখি মেলে নাহি ঘুমাও ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।