পৌষ মেলা
- সুদীপ্ত সরকার

কোচবিহারের পৌষমেলায় এল মত্‌স্য কন্যা ৷
দেখতে তাঁকে কাতারে-কাতারে জনস্রোতের বন্যা ৷
চন্দন নগরের আলোক বাতি এনেছিল সেথায় ৷
বাঁশের তৈরি স্বাদের আচার রইল মোদের মাথায় ৷
এসেছিল সার্কাস সেথা,নিয়ে সিংহ-হাতি ৷
খেলা দেখাল ব্যাঘ্র মামা ধরে মাথায় ছাতি ৷
জনস্রোত বইতেছিল মেলার উপকূলে ৷
নাগরদোলা,টাট্টুঘোড়ায় উঠছে দলে দলে ৷
টয়ট্রেন আর ব্রেক ড্যান্স চলছে নিজের ছলে ৷
দেখতে ভালো লাগে যখন আলোকসজ্জা জ্বলে ৷
পোশাক,চশমা হরেক রকমের বসেছে মেলায় দোকান ৷
হস্তশিল্প,পুস্তকালয়ের ছিল দুটি মাকান ৷
অফুরন্ত খুশি নিয়ে লোকের মুখে হাসি ৷
তাইতো আমি দেখলে মেলা একটু ঘুরে আসি ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।