ত্রি-ফলের কথা
- সুদীপ্ত সরকার

পেয়ারা নারকেলকে বলে পেতাম যদি জল ৷
নিভিয়ে দিতে পারতাম আমি বন্য দাবানল ৷
তালকে দেখে নারকেল কয় যদি ধরতাম উঁচু গাছে ৷
হয়তো আমি রাতের তারা ছুঁতাম আকাশে ৷

তাল তাঁদের কথা শুনে একটু হেসে কহে ৷
জগত্ মাঝে এমনটা কভু হবার নহে ৷
নিজের নিজের অবয়ব নিয়ে তোমরা গর্ব করো ৷
অলীক কিছু ভাবতে ভাবতেই অকালপক্বে মরো ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।