পথ দেখাল নিমাই
- সুদীপ্ত সরকার

অমাবস্যার আঁধার রাতে শুরু ঝড়-বৃষ্টি ৷
বৈষ্ণব গুরু আটকে পড়ল,চাইল দেখাও দৃষ্টি ৷
নিমাইয়ের আগমনে নামল ভবে শান্তি ৷
এত রাতে নিমাইকে দেখে ভুলল নিজের ক্লান্তি ৷
গুরু অমন বালক দেখে সুধায় কে হে তুমি ?
বালক নিমাই হেসে কহে পথ দেখাব আমি ৷
আমায় অনুসরণ করো দেখতে পাবে আলো ৷
ফুরিয়ে যাবে অমাবস্যা রাতের ঘন কালো ৷
অনুসরণ করতেই ঠিক কথার মিল কাজে ৷
কে হতে পারে যে গৌর অঙ্গে সাজে ?
ভাবতে ভাবতে পৌঁছে গেলো কখন নিজের বাড়ি ৷
কখন হারিয়ে ফেলল গুরু অমন বালক-হরি ৷
মনের সুখে বৈষ্ণব গুরু খুঁজতে লাগল তাঁকে ৷
উত্তরখানা মিলতেই গুরু রইল নির্বাকে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।