কৃষ্ণের পরশে
- সুদীপ্ত সরকার
ঝুলন পূর্ণিমার রাতে কৃষ্ণ গেলো বৃন্দাবন ৷
জেগে উঠল নিশাকালের ঘুমন্ত কানন ৷
ঊষা হলে ধেনু সকল দর্শন পেয়ে কয় ৷
শান্তি পেল এতদিনের ভগ্ন হৃদয় ৷
পুষ্প সকল গন্ধ দ্বারা আকৃষ্ট করে ৷
এহেন পরিস্থিততে কৃষ্ণ বংশী হাতে ধরে ৷
অবনী আকাশকে কয় দেখো মোকে আজ ৷
ভুলেছি হিংসা,কষ্ট দেখে তার সাজ ৷
বংশীধারী কৃষ্ণ শুনে হল প্রসন্ন ৷
পবিত্র বৃন্দাবন লাগে চির-ধন্য ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।