কপাল পোড়া বুবু
- মোশারফ রিপন - ভালোবাসার প্রতিদানে

কপাল পোড়া বুবুর
বয়স উনিশ বিশ,
পাড়ার বখাটে ছেলেরা
দেখলে বলে ইশ।
.
একদিন বুবু সেজেগুজে
কলেজেতে যায়,
সেদিন কেন জানি যেতে
নিষেধ করে মায়।
.
জানতাম না বুবুর সাথে
আজই শেষ দেখা,
জানলে আগে,বুবুকে যেতে
দিতাম না একা।
.
সেদিন বুবু খুশি মনে
কলেজে চলে,
শীষ দিয়ে বখাটে বুবুকে
থামতে বলে।
.
বুবু থামলে এক বখাটে
প্রেমের প্রস্তাব দেয়,
শুনেই বুবুর মেজাজ গরম
চড় মেরে দেয়।
.
বজ্জাত বখাটে বুবুর
ওড়না কেড়ে নেয়,
আবার এসিড মেরে চাঁদ
মুখটা ঝলসে দেয়।
.
সেদিনই বুবু হাড়িয়ে ফেলল
বেঁচে থাকার সত্তা,
বেঁচে গিয়েও বাঁচলো না বুবু
করল আত্মহত্যা।
.
.
.
১০ ০২ ২০০৬ ইং
নাগেশ্বরী ,কুডিগ্রাম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026