একটি পাখির মৃত্যু
- সুদীপ্ত সরকার

পাখিদ্বয় ব্যস্ত ছিল ঝগড়া করতে গাছে ৷
তারই মাঝে ঝড়ো হাওয়া খগে বইতেছে ৷
সন্ধ্যা রূপ তমিস্রা,যেন নিশা আগত ৷
ঘন কালো মেঘ শূন্যে জুটেছে যত ৷

তর্জন-গর্জন পাখিদ্বয় নির্জন ৷
ইতোমধ্যে শুরু হল মুশলধারে বর্ষণ ৷
উড়ে গিয়ে পাখিদ্বয় ফিরল স্ব-নীড়ে ৷
বজ্রপাতে একটি পাখি মরল নদী তীরে ৷

অম্বু সনে গড়িয়ে পাখি পড়ল নদীর স্রোতে ৷
বৃষ্টি,বিবাদ থামল;পাখি উড়লো জগত্‌ হতে ৷
জগত্‌ হতে উড়লে নিষ্ফল আসার কামনা ৷
কর্মের পরিচয়ে থাকলে বেঁচে ভোলা যায় না ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।