আঙুর প্রাপ্তি
- সুদীপ্ত সরকার

আঙুর গাছে থোকা থোকা আঙুর ধরেছে ৷
স্কুল থেকে ফিরতে এক বালক দেখেছে ৷
বাড়ি দেখে বুঝল বালক সোজা ভাবে নয় ৷
বাঁকা পথ ধরলে নিশ্চয় মিলবে বিজয় ৷
তাইতো জল খাওয়ার ভানে গেলো সেই বাড়ি ৷
বুড়ি মানুষ দেখতে পেয়ে শুরু পায়চারি ৷
আদিখ্যেতা দেখে বুড়ি বলে তাহারে ৷
যাওয়ার সময় দুটি আঙুর নিয়ে যাস্ রে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।