অট্টালিকার পিছনে
- সুদীপ্ত সরকার
কমলপুরের দাদুর বাড়ি একটি বনের সনে ৷
বিকেল হলেই যেতে মানা পাশের ওই বনে ৷
মস্ত ভগ্ন অট্টালিকা আছে পশ্চিম কোণে ৷
আর ভয়ের রহস্য লুকিয়ে আছে অট্টালিকার পিছনে ৷
লোকের মুখে শোনা সেথায় আছে নাকি ভূত ৷
'না' 'না' শব্দ করে বোঝায় অদ্ভুত ৷
কেউ বিকেলে গেলে পরে বলে তাহারে ৷
অদ্ভুতের 'অদ্' ছেড়ে যেতে কয়েকটা দিন-রে ৷
একবার এক বীর-সাহসী গিয়েছিল কিছু দেখাতে ৷
রাতের শেষে ফিরল বাড়ি পালিয়ে বহু কষ্টে ৷
এক নয়,দুই নয়;আছে পুরো ঝাঁক ৷
সাতচুন্নি,ব্রহ্মদৈত্যি দেখে তো অবাক ৷
অট্টালিকার পিছনের ভয়ের রহস্য এটা ৷
এরপর থেকে বিকেল ভ্রমণের বন্ধ দরজাটা ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।