মুখরোচক
- সুদীপ্ত সরকার

ইস্টিশনের দোকান থেকে কিনল চানাচুর ৷
মনের সুখে লাগল খেতে চতুর বাহাদুর ৷
হঠাত্‌,টিকিট কাটতে হবে পড়ল মনে ভাই ৷
তার আগে মুখরোচক খতম করা চাই ৷
ঘন্টি বাজল ইস্টিশনে আসবে গাড়ি তাই ৷
একমাত্র চতুর বাদে ব্যস্ত ছিল সবাই ৷
হুড়মুড়িয়ে এল গাড়ি,হুড়মুড়িয়ে গেলো ৷
তখন চতুরের চানাচুর খাওয়া শেষ হল ৷
হোশ এল টিকিটখানি কাটতে হবে তাঁকে ৷
টিকিট কেন্দ্রে গিয়ে শুনে আসবে গাড়ি কালকে ৷
গন্তব্য-স্থলে যাওয়া আর হল না চতুরের ৷
সমস্ত দোষের উত্‌স মুখরোচক চানাচুরের ৷
হতাশ-বিষণ্ণ-গোম্‌রা মুখে ফিরতে হল বাড়ি ৷
চানাচুরের সঙ্গে কভু নেইকো বাড়াবাড়ি ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।